শনিবার, অক্টোবর ১০, ২০০৯

রাজা রবি বর্মার তৈলচিত্র-১

রাজা রবি বর্মার তৈলচিত্র-১: "রাজা রবি বর্মা

রাজা রবি বর্মা(১৮৪৮-১৯০৬) ভারতে কেরেলা প্রদেশের তৎকালীন ত্রবনকোর রাজ্যের কিলিমানুর রাজপ্রাসাদে জন্মগ্রহন করেন। তাঁর পিতা ইঝুমাবৈল নীলকান্থন ভট্টতিরিপদ ছিলেন একজন মহান পণ্ডিত, এবং তাঁর মাতা উময়াম্বা থাম্পুরত্তি ছিলেন একজন কবি ও লেখক যাঁর 'পার্বতী স্বয়ম্বরম' নামে একটি সৃষ্টি তাঁর মৃত্যুর পর রাজা রবি বর্মার মাধ্যমের প্রকাশিত হয়েছিল। সাত ছর বয়সে রাজা রবি বর্মা প্রাসাদের দেওয়ালে কয়লা দিয়ে ছবি আঁকতে শুরু করেন। তাঁর পিতৃব্য রাজা রাজা বর্মা ছোট্ট বালকের এই প্রতিভা অনুধাবন করেন এবং তাঁকে চিত্রকলার উপর প্রাথমিক শিক্ষা দেন। চৌদ্দ বছর বয়সে আয়িলিয়াম থিরুনাল মহারাজা তাঁকে ত্রবনকোর প্রাসাদে নিয়ে যান এবং সেখানে রাজ চিত্রকার রাম স্বামী নাইড়ু তাঁকে জলচিত্রের উপর শিক্ষা দেন। যখন তাঁর বয়স সতের, তখন থিওডোর জেনসন নামের এক ব্রিটিশ চিত্রকারের কাছে তৈল চিত্রের উপর শিক্ষা নেন।



রাজা রবি বর্মার বেশির ভাগ ছবি সনাতন মহাকাব্যের বিভিন্ন চরিত্র ও ঘটনার পটভূমিতে অঙ্কিত। ১৮৭৩ সালে তিনি মাদ্রাজে অনুষ্টিত চিত্র প্রদর্শনীতে প্রথম পুরস্কার জিতে নেন। একই বছর, ভিয়েনা চিত্রপ্রদর্শনী জয় করে তিনি ভারতীয় এক চিত্রকার হিসেবে বিশ্ববিখ্যাত হোন।

___________________________________________________________________

তাঁর আঁকা অনেকগুলো ছবি পেলাম একটি সাইটে। ছবিগুলো পর্বে পর্বে দেওয়ার চেষ্টা করবো।

গোয়ালিনি

মহারাষ্ট্রের নারী

স্তনপানরত শিশু

প্রত্যাশা

সেবারতা

শকুন্তলা

শান্তিদূত হিসেবে শ্রীকৃষ্ণ

যশোদার সাথে শ্রীকৃষ্ণ

জটায়ু বধ

সিরেন্দ্রী

মহা দুঃখে পতিত হরিশ্চন্দ্র

সখীসনে শকুন্তলা

সমুদ্র ধ্বংসে শ্রীরাম

সংগীত কলাকার

এই তো আসছেন তোমার বাবা

চন্দ্রালোকে নারী

মা ও শিশু

শ্রীকৃষ্ণ মাতা-পিতাকে মুক্ত করে

শকুন্তলা পত্রলিখন

বীনা সনে বিনোদিনী

"

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন